ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাজস্ব আদায়, ভিটামিন এ ক্যাম্পেইন, দুর্যোগ প্রস্তুতি এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। এ সময় জনসেবার মান আরও বৃদ্ধি, সরকারি কর্মসূচির সফল বাস্তবায়ন, মাদক নির্মূলএবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর তাগিদ দেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬