নওগাঁর পোরশায় মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার।
২ সেপ্টেম্বর বুধবার ১২টায় পোরশা উপজেলার মশিদপুর ও দানি পুকুর শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা এবংনের শিক্ষক-শিক্ষার্থীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপথে নিয়ে যায়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের মেধা, সততা ও নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থী মাদক, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্টদের জানাতে তিনি আহ্বান জানান।
সভায় শিক্ষার্থীরা মাদক প্রতিরোধে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পোরশা গড়ে তুলতে পুলিশ ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি 



















