মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশ পূর্বের একটি মামলার পলাতক আসামি গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০১ জুলাই ২০২৬ তারিখে টঙ্গীবাড়ী উপজেলার খিলপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















