গাজীপুর: আসন্ন পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কাজল মিয়া।
পূবাইল স্টেশন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান। এ সময় স্টেশন এলাকার শতাধিক ব্যবসায়ী তার প্রার্থিতাকে স্বাগত জানান।
মতবিনিময় সভায় মোঃ কাজল মিয়া বলেন, “স্টেশন এলাকার ব্যবসায়ীরা আমার পরিবার। নির্বাচিত হলে সবার আগে ব্যবসায়ীদের ঐক্য ধরে রাখা, তাদের ন্যায্য অধিকার আদায় এবং স্টেশন এলাকার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে কাজ করবো। আমি সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ হয়ে সবার পাশে থাকতে চাই।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোঃ কাজল মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত। তার সৎ ও বিনয়ী আচরণের কারণে তার প্রতি ব্যবসায়ীদের আস্থা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
আগামী ২০২৬ সালের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে ব্যবসায়ী সমাজ মোঃ কাজল মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তার সমর্থকরা।
মোঃ সজল মিয়া গাজীপুর পূবাইল ( প্রতিনিধি ) 



















