ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে সং’ঘ’র্ষে ১৫ সরকারি চাকরিজীবী আ’হ’ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 38

পুলিশের সঙ্গে সং'ঘ'র্ষে ১৫ সরকারি চাকরিজীবী আ'হ'ত

নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ১৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৪ জন আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এদিকে বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও।

এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।এদিকে বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের  সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন আন্দোলনরত সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা।

এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে সং’ঘ’র্ষে ১৫ সরকারি চাকরিজীবী আ’হ’ত

আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬