ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ৩ জুলাই সোমবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুম ১২১ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু।
বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ১২০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। তারা আগামী পুনর্মিলনী ও ১২০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করতে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬