ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২ মাহফুজুল হক হিরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম ও শান্তিরাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে সহিরাম ও শান্তি রাণীর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে আরও দুজন আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ ঘটনায় কুশারীগাঁও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২ মাহফুজুল হক হিরা

আপডেট সময় : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬