ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রধান সড়ক প্রদক্ষিণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি পীরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অগণিত ভক্ত অংশ নেন। এ সময় বিভিন্ন ধর্মীয় আয়োজন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পীরগঞ্জের প্রধান সড়কগুলো।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক তপন কুমার রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অগণিত ভক্তবৃন্দ।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। উৎসবকে ঘিরে পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রধান সড়ক প্রদক্ষিণ

আপডেট সময় : ০৯:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬