পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা সোহাগদল ইউনিয়নের বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ রহিম ও রনিকে নেছারাবাদ থানার এস আই মোঃ জহুরুল ইসলাম গত 1/07/26 তারিখ বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকায় বিভিন্ন মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত ছিল নেছারাবাদ থানার এসআই জহুরুল ইসলাম আরো বলেন এর আগেও তার দুইটি মাদকের মামলা ছিল। সে বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই করত কিন্তু পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখন তাকে গ্রেফতার করে মামলার মাধ্যমে পিরোজপুর আদালতে পাঠানো হয় । উভয় দুই ব্যক্তির কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।
আসামিদের তথ্য হচ্ছে।
১। মোঃ রহিম বেপারি,
পিং-লাল মিয়া বেপারী
২। মোঃ রনি, পিং-ফজলুল হক।উভয় সাং-পূর্ব সোহাগদল, ৭নং ওয়ার্ড, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর মামলা নং-৪ তারিখ ০১-৭-২৬
ক্রাইম রিপোর্টার মোঃ আল মামুন পিরোজপুর জেলা 



















