যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পিতা আকবর বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৩১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চৌগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল এমপি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তিনি মরহুমের বাড়িতে ছুটে যান। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং মরহুম আকবর বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করেন।
তিনি বলেন, একজন পিতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবর বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকার একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















