ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে বালুভর্তি ১০ চাকার ট্রাক উল্টে, অল্পের জন্য রক্ষা

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বার্মা ফিলিং স্টেশন সংলগ্ন লিচুবাগান এলাকায় একটি বালুভর্তি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি ট্রাকটি মহাসড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালে উল্টে যায়। দুর্ঘটনার সময় সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটির আংশিক ক্ষয়ক্ষতি হলেও চালক ও তার সহকারী নিরাপদে রয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বুধবার সকালে উল্টে থাকা ট্রাকটি দেখতে এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে বালুভর্তি ১০ চাকার ট্রাক উল্টে, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬