দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা শাখা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক কাজী মহিদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক এবং মোঃ আজিজুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম এবং সদস্য সচিব হাজী মোঃ ইকবাল টার্জান যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
জেলা নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি অনুমোদনের পর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম এবং সদস্য সচিব হাজী মোঃ ইকবাল টার্জান নবনির্বাচিত আহ্বায়ক কাজী মহিদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব মোঃ আজিজুল ইসলামসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক কাজী মহিদুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পার্বতীপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য আমরা কাজ করবো। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম বলেন, “সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পার্বতীপুর পৌর এলাকায় ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”
এদিকে নবগঠিত কমিটির অনুমোদনের খবরে স্থানীয় ক্রীড়াঙ্গন ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পার্বতীপুরে ক্রীড়া চর্চা আরও বেগবান হবে এবং তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
পার্বতীপুর পৌরসভা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
-
স্টাফ রিপোর্টার, মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- 61
জনপ্রিয় সংবাদ




















