দিনাজপুরের পার্বতীপুর থানার ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম উপজেলার হাবড়া চৌপতি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি চার্জারভ্যানে থাকা দুটি চটের বস্তা থেকে প্রায় ৬৪০ ফুট বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধার করা হয়। একই সঙ্গে ক্যাবল কাটার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম (২৪), পিতা- লিয়াকত আলী, সাং- গুলপাড়া মহল্লা; মো. সেলিম (৩৫), পিতা- নুর মোহাম্মদ, সাং- সরকারপাড়া; এবং মিজানুর রহমান, পিতা- মোহাম্মদ আলী, সাং- হলদীবাড়ী নিউ কলোনি। তারা সবাই পার্বতীপুর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ক্যাবল ও সরঞ্জামাদি জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের দাবি, চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পার্বতীপুরে বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধার, গ্রেফতার ৩
-
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















