দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) রাতে সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, পথচারীদের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, পথচারীদের সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম 



















