ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।

পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সন্ধ্যায় পানছড়ি থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা দায়ের করা হয়নি। তবে মামলা না হলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা, মেডিকেল পরীক্ষা এবং পরিবারের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬