ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে অষ্টম শ্রেণির জয়

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর একটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের এ খেলায় অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফলাফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইব্রেকারে *১-০ গোলের ব্যবধানে* দশম শ্রেণিকে পরাজিত করে *অষ্টম শ্রেণি* বিজয় অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি *অধ্যক্ষ এম আজিজুর রহমান*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক *জাহিদুল ইসলাম মোহাব্বত* এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি *আবু বকর সিদ্দিক লেবু*।

খেলাটি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো ম্যাচজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দলগত চেতনা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে অষ্টম শ্রেণির জয়

আপডেট সময় : ০৭:৫২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬