ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি গতকাল ২৯ আগস্ট করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬