ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে ২ মাদক ব্যবসায়ী ১২০ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার

‎         নরসিংদী জেলার পলাশে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব শেখ ও রকি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

‎               ৪ এপ্রিল ২০২৬ রোজ শনিবার  সকালে পলাশ  উপজেলার খানেপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব শেখ (৪০) খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে ও রকি (২৮) একই গ্রামের মৃত খোরশেদের ছেলে।

‎                              পুলিশ সুত্রে জানা যায় , আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসারসহ খানেপুর গ্রামে একটি বসতঘরে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎        পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন,মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পলাশে ২ মাদক ব্যবসায়ী ১২০ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬