নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছেন পলাশ উপজেলার কৃতি সন্তান কবি জাকির মুরাদ।
২৮ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শনিবার বিকালে নরসিংদী পৌর পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য জেলার মোট ১০ জনকে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সেরা ১০ জন বিজয়ী কবির মধ্যে ২য় স্থান অধিকার করেন কবি জাকির মুরাদ।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে খায়রুল কবির খোকন এমপি, মনজুর এলাহী এমপি ও আশরাফ উদ্দিন এমপি মহোদয় উপস্থিত ছিলেন।
সম্মাননার জন্য তাঁকে মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগেও কবি জাকির মুরাদ ২০২৫ সালের একুশে বইমেলার ” বইমেলা সেরা বই পুরস্কার এবং মিডিয়া জার্নালিস্ট ফোরাম (মিজাফ) সম্মাননা পেয়েছিলেন।
কবি জাকির মুরাদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,ভালোবাসি শীতলক্ষ্যা সাক্ষী, মৃত্যুর স্বাদ,জুলাই বিপ্লব ও দেশ প্রেম। এছাড়া মাগো তোমায় ভালোবাসি এবং কবিতার শীষ মহল।






















