ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা শেষে প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশ সদস্যদের ধন্যবাদ জানালেন ইউএনও মিজ নুরজাহান আক্তার সাথী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরজাহান আক্তার সাথী দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়ায় উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি বলেন, সরকারি সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সম্মিলিত দায়িত্বশীলতার ফলেই বিভিন্ন সরকারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

ইউএনও আরও উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে ধনবাড়ী উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ কৃতিত্ব অর্জনে প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিক ভূমিকার প্রশংসা করে তিনি সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পরীক্ষা শেষে প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশ সদস্যদের ধন্যবাদ জানালেন ইউএনও মিজ নুরজাহান আক্তার সাথী

আপডেট সময় : ০৩:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬