ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাস

পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার পূর্বেই নৌ-পুলিশের তৎপরতায় সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পরিবহনটির চালকের অদক্ষতা, দায়িত্বহীনতা এবং মালিকপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, যানবাহন পরিচালনায় প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত।

এ ঘটনায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে বাসটি উদ্ধারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাস

আপডেট সময় : ১১:২৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬