পত্নীতলা উপজেলা পরিষদ সহযোগিতায় অডিটোরিয়ামে তিন দিনব্যাপী বইমেলা উৎসব অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১১ টায় সংস্কৃতি মন্ত্রণালয় পরিষদ ও উপজেলা প্রশাসন সহযোগিতায় বইমেলা সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসন কর্মকর্তা ইউএনও রিফাত আরা ম্যাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গে ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ প্রমুখ।
ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য লোকজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত ছাত্র-ছাত্রী বৃন্দ। বইমেলাটি একটানা এপ্রিলের মাসের ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে। এই বইমেলায় ৩০% ছাড়ে বই ক্রয় করতে পারবেন। বই পড়ার জন্য এই মেলায় সুন্দর আয়োজন করেছেন বইমেলা কর্তৃপক্ষ।
বইমেলা উদ্বোধন হওয়ার কিছুক্ষণ পরেই সংস্কৃতি মনোগ্য অনুষ্ঠান শুরু হয়। বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বইমেলাতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খলা না ঘটে এজন্য প্রশাসনের নজরদারি থাকবে।






















