-মহা ধুম ধামে ধান কাটার কথা নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা, কৃষকের মনে মিষ্টি নীরব আনন্দে মেতে উঠা। কৃষাণ বাড়ির ঘরের আঙ্গিনায় ব্যস্ততায় ধান ঊষা শুকানোর কর্মযজ্ঞে সময় পার হওয়ার কথা। কিন্তু সেখানে শুনশান নীরবতা নেই কোন কর্মচঞ্চলতা,
সেখানে শোনা যায় পানির কলকল শব্দ, দেখা যায় পানির ঢেউ। বাস্তব কথাগুলো বলছিলাম পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাস বিলের জনপদের কথা।
টানা কয়েক দিনের বৃষ্টি বর্ষণে ঝড়ো বাতাসে সীমান্ত ঘেষা ভারতের উজান থেকে আসা বন্যার পানি এসে নান্দাস বিলের আধা পাকা ধান সব পানির নিচে পঁচে যাচ্ছে।
জমির চাষ, ধান লাগানো, পরিচর্যা,পানি সেচ, সার খরচ কীটনাশক খরচ, সব মিলিয়ে এক বিঘা জমিতে ৮ থেকে ১০ হাজার খরচ হয়েছে। কিন্তু ফসলের যে অবস্থা ফসল কাটার খরচ বেড়েছে দ্বিগুণ হারে,নষ্ট ধান বাজারে তেমন মূল্য নেই বিভিন্ন কারণে ওই এলাকার কৃষক পড়েছেন মহা বিপাকে। সরোজীবনে ঘুরে এসে এমনটাই বলছিলেন ওই এলাকার স্থানীয় কৃষকগণ।
এই মৌসুমে বোরো ধানের সময়ে অতি টানা ঘন বর্ষণে এলাকার কৃষকের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব ওই নান্দাস বিলের বন্যার পানি তলায় দোল খাচ্ছে। এ অবস্থায় সরকারি অনুদানের হস্তক্ষেপ কামনা করছেন, তা না হলে এই ক্ষতিপুষে নেওয়ার মতো কোন উপায় দেখছেন না।






















