ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় মেধার উৎসব :জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

নওগাঁর পত্নীতলা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে “এ প্লাস সংবর্ধনা- ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) “মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে” নওগাঁ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও নওগা -২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাহেব। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদের আধুনিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠতে হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ফলাফল অর্জন নয়, চরিত্র গঠন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত সফলতা অর্জন করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাকসুর সাবেক ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মুস্তাকুর রহমান জাহিদ এবং তরুণ রাজনীতিবিদ, উদ্যোক্তা ও প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের। তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী এবং সমাজ কল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ছাত্রশিবিরের সভাপতি আফজারুল হক। তিনি বলেন, মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রধান জাতি গঠনে গুরুত্বপূর্ণ অংশ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অভিভাবকরা এমন উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগায়।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এর সম্মাননা তাদের আগামী দিনের পথচলা নতুন অনুপ্রেরণা যোগাবে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় মেধার উৎসব :জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬