পত্নীতলায় বিভিন্ন শ্রমিক দলের সংগঠনে উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
পহেলা মে ২০২৬ শুক্রবার সকাল ৮ টায় পত্নীতলা নজিপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন শ্রমিক দলের সংগঠনের প্রধানরা তাদের সহকর্মীদের শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে। বর্ণাঢ্য র্যালি গুলু নজিপুর বাসস্টান্ড থেকে শুরু হয়ে দুনিয়ার মজুর এক হও, এক হও এ শ্লোগানে মুখরিত মিছিলটি কুটনিপাড়া মোড় হয়ে,থানা রোড, পুরাতন বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চার মাথায় এসে শেষ হয় এবং পথসভা শুরু হয়।
পথসভায় বিভিন্ন শ্রমিক দলের সংগঠনের নেতারা বক্তিতা দেন যে, এবারের প্রতিবাদ্য” সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার কর্মপ্রভাত” সামনে রেখে শ্রমিকদের ন্যায্য দাবি,অধিকার মর্যাদার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক মে দিবসের সেই ঘটনাটি ১৮৮৬ সাল এই দিনে এই দিনে যুক্তরাষ্ট্রে শিকাগোর হে মার্কেটে দৈনিক ৮ ঘন্টার কাজের দাবিতে আন্দোলনরত প্রেমিকের উপর পুলিশের গুলিবর্ষণ আত্মত্যাগের কথা স্মরণ করেন। ২৪ ঘন্টায় আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু হয় আন্দোলনটি পূরণ হয়েছে ঠিকই কিন্তু শ্রমিকের তাদের মর্যাদা থেকে বিচ্ছুন আছন বিশ্বের ৮০ টি দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন। নেতরা আরোও বলেন মে দিবস শুধু একটি দিবস নয় একটি শ্রমিকের ন্যায্য অধিকার আত্মত্যাগের রক্ত ঝরা দিন। এখানে শ্রম মেহনতি মানুষের থাকবেনা কোন বৈষম্য। শ্রমিকদের ন্যায্য মজুরি কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা না থাকলে দেশের কোন উন্নয়নের ভিত্তি টিকশই হবে না বলে বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত পথ সভায় বিভিন্ন রাজনীতি ব্যক্তি বর্গরা উপস্থিত থেকে সভাকে আরো সাফল্য মন্ডিত করেন।
পরিশেষে সাধারণ শ্রমিকরা বলেন তাদের মহান মে দিবসের ধারাবাহিকতায়, যেন সরকার তথা বেসরকারি মালিকরা ন্যায্য অধিকারীরে কোন প্রকার অবহেলা না করে সঠিক ন্যায্য প্রাপ্য বুঝি দেওয়া হয় এমনটি আশা করেন।




















