পত্নীতলা উপজেলায় পত্নীতলা সদর ইউনিয়নের বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, পত্নীতলা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ এবং সঙ্গে ছিলেন নজিপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান। আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিএনপি’র অঙ্গ-সহযোগীর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম সংবাদ কর্মী বৃন্দ।
২৭ এ জুন ২০২৬ শনিবার বিকাল ৪ টায় মত বিনিময় সভাটি আনুষ্ঠানিকথা উদ্বোধন করে পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম আশরাফ বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ঐক্যভাবে কাজ করতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা, জনসম্পৃপ্ত রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন বিগত সরকারের আমলে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান নির্বাচনে পত্নীতলা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রভাব খাটিয়ে তাদের পছন্দের মত প্রার্থীকে জয়যুক্ত করেন, তারা নামমাত্র নির্বাচন করে ক্ষমতার জোরে তাদের পছন্দ প্রার্থীকে চেয়ারম্যান করেছেন।
সভায় নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান বলেন, দলকে আরো সুসংগৃত করতে তৃণমূল নেতা কর্মীরদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত আরও গণ্যমান্য ব্যক্তিরা গঠনমূলক বক্তৃতা দেন। পরিশেষে উপস্থিত নেতা কর্মীদের মধ্যে সোহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আগামী দিনের দলীয় কর্মসূচি সফল করতে সবাইকে এক কাতারে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়
হেলাল,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















