ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকসেবীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়ামিন মৃধা (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক

আপডেট সময় : ০৫:১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬