ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতি সভা: প্রধান জামাত, বর্জ্য অপসারণের সিদ্ধান্ত।

​আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীতে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার প্রধান ঈদের জামাত, নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং কোরবানি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​আজ রবিবার (১৭ মে, ২০২৬) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

​প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৭টা ঘটিকায় পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

​শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে পটুয়াখালী পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হবে। যত্রতত্র পশু জবাই না করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

​পশু কোরবানির পর দ্রুততম সময়ের মধ্যে শহর পরিচ্ছন্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, কোরবানি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পশুর যাবতীয় বর্জ্য অপসারণে পটুয়াখালী পৌরসভা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ ও জনবল প্রস্তুত রাখবে।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. সাজেদুল ইসলাম সজল পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলম।

​এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি জোরদার থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পটুয়াখালীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতি সভা: প্রধান জামাত, বর্জ্য অপসারণের সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৮:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬