ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা মেলার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

​”জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ মঙ্গলবার (১৯ মে, ২০২৬) সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পটুয়াখালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং নানা পেশার সাধারণ মানুষ অংশ নেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব মো. আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর বিজ্ঞ জেলা প্রশাসক (ডিসি) ড. মো. শহীদ হোসেন চৌধুরী।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিহীন ভূমিসেবা পৌঁছে দিতে অটোমেটিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এই ডিজিটাল সেবার ফলে দেশের ভূমি খাত আরও সুরক্ষিত হবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই দ্রুত সেবা পাবেন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী জানান, ভূমিসেবা মেলা উপলক্ষে জেলাজুড়ে বিশেষ সেবা বুথ চালু করা হয়েছে। সাধারণ মানুষ যেন অতি সহজে ই-নামজারি, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান তাৎক্ষণিকভাবে পেতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
​সভায় অন্যান্য বক্তারা এই জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা মেলার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬