ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

  • আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • 332

1507
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশু সহ আরো চারজন। নিহতরা হলেন, কাকন সেন (৫), অনিক সেন (৭), রুপনা সেন (২৮), মিল্টন সেন (২৪) ও সিএনজি চালক সাইফুল ইসলাম (২৬)। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মনসারটেক চৌমুহনী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিল্টন সেন মারা যান। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে যাওয়া হলে সেখানে আরেক শিশুর মৃত্যু হয়। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আরো তিনজন মৃত্যু বরণ করেন। এ বিষয়ে চমেক হাসপাতলের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলম জানান, ‘আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিদের চিকিৎসা চলছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫