পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত এ সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু’র সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মজিদ, এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রিনা পারভিন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন (রঞ্জু) ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
তৃণমূল নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে ব্যারিস্টার নওশাদ জমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেন..
পঞ্চগড় পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আমাদের একটি মহাপরিকল্পনা রয়েছে। রাস্তা-ঘাট, বিদ্যুৎবাতি, নিকাশন ব্যবস্থা সব কিছুই আধুনিকায়ন করা হবে। মাদক সমস্যার সমাধানে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি।
চিকিৎসা সেবার ঘাটতি পূরণে সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন কোম্পানি আনার পাশাপাশি তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও বিদেশে কাজের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, পঞ্চগড় একটি শ্রমিকনির্ভর জেলা। চা, পাথর,ও হোটেল শ্রমিকদের সমস্যা সমাধানে আমরা পৃথক কর্মসূচি হাতে নিয়েছি।”
চা শিল্প প্রসঙ্গে তিনি জানান,চা কৃষকরা এখন ন্যায্য মূল্য পাচ্ছেন, আমরা চাই এই মূল্য যেন স্থায়ীভাবে নিশ্চিত হয়।
সভায় তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনে সার্বিক সহযোগিতা করে পঞ্চগড়-১ আসনের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা বিএনপি।
আজহারুল ইসলাম আজহার পঞ্চগড় 

























