পঞ্চগড়ের জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট সিএফসি (Coffee Fastfood Chinese)–এর প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ১০ শতাংশ নগদ মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় শহরের সিনেমা হল রোডে অবস্থিত সেন্ট্রাল প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সিএফসি চাইনিজ রেস্টুরেন্টের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ এই ছাড়ের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক আরিফ হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে পঞ্চগড়বাসীর ভালোবাসা ও সহযোগিতায় সিএফসি এগিয়ে চলছে। গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই মাসব্যাপী বিশেষ মূল্য ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিএফসি চাইনিজ রেস্টুরেন্টে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে বিভিন্ন ধরনের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। এর মধ্যে জন্মদিন, বিবাহবার্ষিকী, হালখাতা, দোয়া মাহফিলসহ নানা ধরনের পারিবারিক আয়োজন। মানসম্মত খাবার ও সেবার মাধ্যমে এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করা হয় বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক আরিফ হোসেনের বাবা আব্দুল আউয়ালে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর সভাপতি আব্দুস সাত্তার, জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার যুগ্ন আহবায় আলহাজ্ব খাইরুল ইসলাম, আব্দুল মতিনসহ সেন্ট্রাল প্লাজা মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মহিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি জেলা জাতীয়তাবাদীকল ওলামা দল। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে সিএফসি চাইনিজ রেস্টুরেন্ট মানসম্মত খাবার, আন্তরিক সেবা ও সুলভ মূল্যের কারণে পঞ্চগড়বাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে বলে অতিথিরা মন্তব্য করেন।
আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড় 



















