ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চা বাগান দখলের অভিযোগ

পঞ্চগড়ের বোদায় প্রায় সাড়ে সাত বিঘা চা বাগানসহ জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সম্প্রতি উপজেলার শালবাড়ি সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রুহুল আমিন প্রধান তার বাহিনী নিয়ে চা বাগান দখল করে বর্তমানে সেখানে পরিচর্যা করছেন। বাগানে গেলে লিজ গ্রহীতাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রধান বলেন, জমি আমি লিজ দিয়েছিলাম ঠিক, কিন্তু তারা সেখানে আম গাছ লাগিয়েছে। আমাকে কখনো কিছু দেয়নি, দাওয়াতও দেয়নি। আমার বোন অসুস্থ হলে ৪০ হাজার টাকা চেয়েছিলাম, তাও দেয়নি। তাই আমি আমার জমি দখল করে নিয়েছি। এখন তারা বিভিন্ন জায়গায় বিচার দিচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জমিটি আগে পরিত্যক্ত ছিল এবং লিজগ্রহীতারাই সেখানে চা বাগান তৈরি করেছেন। হঠাৎ করে দখল নেওয়াকে তারা অন্যায় বলে মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চা বাগান দখলের অভিযোগ

আপডেট সময় : ০৬:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬