ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু, চালক পলাতক

পঞ্চগড় সদর উপজেলার আহামদ নগর এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় অ্যাডভোকেট সোলায়মান হক নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোলায়মান হক আদালতে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আহামদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক চালককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় জেলা আদালতপাড়া ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু, চালক পলাতক

আপডেট সময় : ০৭:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬