ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পচা মাংস বিক্রি: জনস্বাস্থ্যের সাথে নির্মম প্রতারণা মৌলভীবাজারে ‘হৃদয় মিট হাউস’ বন্ধ ঘোষণা

মানুষের জীবন ও জনস্বাস্থ্যের সাথে চরম প্রতারণার অভিযোগে মৌলভীবাজার পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের একটি মাংসের দোকান বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ মার্চ ২০২৬) পরিচালিত নিয়মিত বাজার তদারকির সময় দোকানটিতে ঝুলানো খাসির মাংসের অস্বাভাবিক রং ও তীব্র দুর্গন্ধ নজরে আসে ভ্রাম্যমাণ টিমের। প্রাথমিক পর্যবেক্ষণেই মাংসটি মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সন্দেহ করা হয়। অথচ দোকান কর্তৃপক্ষ মাংস পচে যাওয়ার দায় অস্বীকার করে ভোক্তাদের নিরাপত্তা নিয়ে চরম উদাসীনতার পরিচয় দেয়।

পরবর্তীতে সত্যতা যাচাইয়ের জন্য মাংসের নমুনা জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব পরীক্ষায় পাঠানো হলে পরীক্ষায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়— মাংসটি সম্পূর্ণ পচা এবং খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী।

জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের উপস্থিতিতেই উদ্ধারকৃত খাসির মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয় এবং গুরুতর অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের সাথে এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পচা মাংস বিক্রি: জনস্বাস্থ্যের সাথে নির্মম প্রতারণা মৌলভীবাজারে ‘হৃদয় মিট হাউস’ বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬