ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী সিএমপি বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় নেশার টাকা না পেয়ে পপি তালুকদার (২২) নামে এক নারী পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী উজ্জ্বল চন্দ্র মিত্রকে (২৯) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম পপি তালুকদার সিইপিজেড-এর ইয়ং ওয়ান গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার স্বামী উজ্জ্বল চন্দ্র মিত্র বর্তমানে বেকার এবং দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পপিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

গত ০১ মে, ২০১৬ তারিখ রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় বন্দর থানাধীন মাইলের মাথা এলাকার ভাড়া বাসায় উজ্জ্বল তার স্ত্রীর কাছে নেশার টাকা দাবি করে। পপি টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল পপিকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

চিকিৎসক ডেকে মৃত্যু নিশ্চিত হওয়া ও পলায়ন
রাত ১১:৫০ মিনিটের দিকে উজ্জ্বল স্থানীয় একজন চিকিৎসককে বাসায় নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা করে জানান যে পপির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে, তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্ত্রীর মৃত্যু আঁচ করতে পেরে ঘাতক উজ্জ্বল পপিকে হাসপাতালে না নিয়ে বাসা থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আসামির বোন ও ভাগিনা সংবাদ পেয়ে প্রতিবেশীদের সহায়তায় পপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বন্দর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়। মামলা রুজুর পরপরই বন্দর থানার একটি চৌকস টিম অভিযানে নামে।

বন্দর থানার এসআই ওমর ফারুক, এসআই আহাম্মদ শরীফ এবং এসআই হারুনুজ্জামান রোমেলের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ০২ মে দিবাগত রাতে মাইলের মাথা এলাকা থেকে পলাতক আসামি উজ্জ্বল চন্দ্র মিত্রকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেশার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী সিএমপি বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার।

আপডেট সময় : ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬