নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাধীন বাউশী ইউনিয়নের কান্দাপাড়া পূর্ব পাড়া গ্রামের মৃত আছাব উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম ও মৃত আব্দুল শেখ এর ছেলে মোঃ গিয়াস উদ্দিন এর দাপটে গ্রামের জনগণ ভোগান্তিতে শিকার হচ্ছে।
সূত্রে জানা যায় গ্রামের উপর দিয়ে ভয়ে যাওয়া কাঁচা রাস্তাটি ভেঙ্গে পড়ে এতে জনগণ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং কৃষক গণ চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পরে গ্রাম বাসী ও এলাকার এক ব্যাক্তির রাজ্য সহযোগিতা রাস্তাটি পূর্ণ সংস্কারে ব্যবস্থা গ্রহণ করে সকলের পরামর্শক্রমে। গত ২০/১/২৬ ইং তারিখে রাস্তার কাজ শুরু করে এখন প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। হঠাৎ গিয়াস উদ্দিন সহ তার লোকজন রাস্তা কাজের বাধা দেয়, দুই লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে গ্রামবাসী অনীহা জানালে রাস্তাটি কেটে ফেলে।
এই নিয়ে পুরো গ্রাম ও এলাকা জুড়ে আলোচনা ও সমালোচনা ঝড় উঠে এখবর শুনে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার না থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এই দুর্বলতার সুযোগে গিয়াস উদ্দিন ও তার লোকজন কে সাথে নিয়ে চাঁদা দাবি করে।এ ঘটনার পর ২৬/১/২৬ ইং তারিখে গ্রাম বাসীর পক্ষে মানিক মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করে প্রতিপক্ষ মোঃ নজরুল ইসলাম সহ কয়েক জনের নাম উল্লেখ করে।
এই নিয়ে পুরো গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে দ্রুত উপজেলার নির্বাহী অফিসার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে গ্রামের সাধারণ জনগণ। যারা তারা হলেন মোঃ ওবায়দুল হক, মোঃ রিয়াজ উদ্দিন,মোঃ রাজদর মিয়া, ফরজ উদ্দিন, ফজলু মিয়া, মোঃ লিটন মিয়া, রুহুল আমিন, মোঃ তরিক মিয়া, মোঃ মোস্তা কিন, মোঃ মাসুদ মিয়া, নুর আহমদ, হৃদয় মিয়া, মোঃ জুয়েল মিয়া, ফারুক মিয়া, মোঃ রুবেল মিয়া, মহসিন মিয়া, মোঃ তাজ মিয়া, মোসলেম উদ্দিন, রহমান মিয়া, মোঃ কামাল মিয়া, মোঃ জামাল উদ্দিন সহ আরো অনেকেই প্রমুখ




















