ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার তিন উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের নতুন উদ্যোগ

নেত্রকোণা মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে নেত্রকোণা জেলার মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো. লুৎফুজ্জামান বাবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মো. তরিকুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নেত্রকোণার তিন উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬