পাবনা জেলার ভেড়া থানাধীন মৃত আসর আলী কমান্ডার এর ছেলে নূর হোসেন ওরফে বাবু ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন সহজ সরল ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে ৩৫ লক্ষ টাকা নিয়ে গাঁ ঢাকা দিয়েছেন। তথ্যে প্রকাশ পায় যে, ২০১৮ সালে মুক্তাগাছার ভাবকির মোড় এলাকার চেরুমন্ডল গ্রামে আব্দুল খালেকের মিল ভাড়া নিয়ে “মরিয়ম প্লাস্টিক হাউজ” শিরোনামে ভাঙ্গারীর ব্যবসা শুরু করেন। তিনি তার কূট কৌশল দিয়ে টাকাওয়ালা মানুষদেরকে আকৃষ্ট করার মাধ্যমে ব্যাপক লেনদেন করেন এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক বিশ্বস্ততা অর্জন করেন।
এই বিশ্বস্ততাকে পুঁজি করে কতিপয় ব্যবসায়ীকে ফুঁসলিয়ে ফুঁসলিয়ে গ্যারান্টার বানিয়ে ‘আইডিএলসি ফাইনান্স পিএলসি’ ময়মনসিংহ শাখা হতে ৩০ মাস মেয়াদী ৩৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন এই দুর্বৃত্ত নূর হাসান ওরফে বাবু। উল্লেখ্য এই ঋণ গ্রহীতা মিলটির মালিক আব্দুল খালেক সহ আরো অন্যান্য ১০ জনকে গ্যারান্টার বানিয়ে ঋণ উত্তোলন করার ২-৩ মাসের মধ্যেই তিনি উধাও হয়ে যান। এবং এখন অব্দি লাপাত্তা রয়েছেন। ফলশ্রুতিতে আইডিএলসি ব্যাংক অর্থ ঋণ আদালতে গ্যারান্টারদের নামে মামলা দায়ের করেন। উক্ত আদালত ইতিমধ্যে দেওয়ানী কার্যবিধির ৫নং অর্ডারের ১নং ও ৫নং রুলে গ্যারান্টারদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যার ফলে, গ্যারান্টার মিল মালিক আব্দুল খালেক সহ অন্যরা তাদের সম্মান বাঁচাতে এখন পালিয়ে বেড়াচ্ছে । যে জন্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবার মারত্মক হুমকির সম্মুখীন।
উল্লেখ থাকে যে, নূর হাসান বাবু ব্যাংক লোনের ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্যে নানান ফন্দি ফিকিরে আত্মগোপনে রয়েছেন।
নূর হাসান বাবু ওরফে বাবু ৩৫ লক্ষ টাকা নিয়ে উধাও
-
সত্যরঞ্জন বিশ্বাস মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ - আপডেট সময় : ০৭:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 247
জনপ্রিয় সংবাদ




















