কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর মনছুর আলী এন্ড আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ক্বারী ওয়ালিউল্লাহ সরকার এবং ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো. সালাহউদ্দিন রুহুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মো. আব্দুল মালেক। এ সময় প্রধান শিক্ষক (অব.) জনাব আবু তাহেরসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের অবদান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নূরপুর মনছুর আলী এন্ড আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন
-
মো.আল আমিন কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৫১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- 30
জনপ্রিয় সংবাদ




















