আজ, ২৯ জুন ২০২৬ (সোমবার) বিকেল ২টা ৫০ মিনিটে স্থানীয় সরকার বিভাগ, রংপুর বিভাগের উপ-পরিচালক মৌসুমী আফরিদা নীলফামারী জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জেলা পরিষদ ও উপজেলা পরিষদের কার্যক্রম পরিদর্শন শেষে কচুকাটা ইউনিয়ন পরিষদে যান। সেখানে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, এইচবিবি ও হেরিংবোন ইটের রাস্তা, ঈদগাহ মাঠ এবং নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোবাশ্বিরা আমাতুল্লাহ, কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ চৌধুরী। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ (চৌকিদার) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপ-পরিচালক মৌসুমী আফরিদা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
নীলফামারী কচুকাটা ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
-
মো:মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি, - আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















