নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল সোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনপিসিপির জলঢাকা উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম শাফি।
এসময় রাজার হাট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এলাকাবাসী ও উপজেলা এনসিপি নেতৃবৃন্দের সমর্থন ও দোয়া নিয়ে ফেসটুন ও ব্যানারযুক্ত মটর সাইকেল সোডাউনটি অত্র ইউনিয়নের বেশীরভাগ এলাকা ঘুরে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শাফির বাড়িতে মিলিত হয় এসময় উপস্থিত সাংবাদিকদের সামনে আসন্ন স্থানীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মাদকমুক্ত সমাজ ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যাশায় এনসিপি মনোনিত প্রার্থী হওয়ার কথা জানান তিনি
মোঃ মোকলেছুর রহমান, নীলফামারী প্রতিনিধ 



















