ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের মসজিদ ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুষ্ঠিত মতবিনিময় সভা

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের মসজিদ এবং একাডেমিক ভবনের (২য় ও ৩য় তলা) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াছমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সোহায়েল পারভেজ।
বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। মসজিদ ও একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আরও আধুনিক শিক্ষা পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবে। পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্যও একটি সুন্দর ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে।
পরে কলেজের সার্বিক উন্নয়ন, নির্মাণকাজের অগ্রগতি এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে: মশিউর রহমান ডিগ্রী কলেজ, নীলফামারী।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের মসজিদ ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুষ্ঠিত মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬