চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ১ নম্বর মুরাদপুর রেলগেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল প্রস্তুতির সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে”—এমন স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, কথিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন মেম্বারের নেতৃত্বে মিছিলটি সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।”
পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার কয়েকজন বাসিন্দাও রয়েছেন বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের পরিচয়
১. মোঃ ইমরান হোসেন (২৬), পিতা—মোঃ আফজল হোসেন, নবগ্রাম মাহারিয়া বাপের বাড়ি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২. মোঃ ইফাত রহমান (১৮), পিতা—মোঃ ইদ্রিস, নবগ্রাম মাহারিয়া বড় বাপের বাড়ি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৩. মোঃ তানিম হাসান (২৪), পিতা—মহর মুলুক, নবগ্রাম মাহারিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৪. মোঃ ইমন (১৭), পিতা—আব্দুর রহিম, নবগ্রাম মাহারিয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৫. মোঃ আব্দুল্লাহ (১৭), পিতা—আব্দুল হক, নবগ্রাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৬. মোঃ ফরহাদ উল্লাহ (১৮), পিতা—উকিল আহমেদ, নবগ্রাম (দক্ষিণ) পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৭. মোঃ আরাফাত (২০), পিতা—উকিল আহমেদ, নবগ্রাম (দক্ষিণ) পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৮. মো. হায়দার (১৮), পিতা—মোঃ হাসান, নবগ্রাম (দক্ষিণ), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৯. মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা—মোঃ হারেস, কর্ণফুলী ইপিজেড, কর্ণফুলী, চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা—কলচমা গ্রাম (দক্ষিণ) ঠাকুরপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
১০. মোঃ পারভেজ (২৪), পিতা—মোঃ হাফেজ, জিএসি মোড় বাটাগলি। স্থায়ী ঠিকানা—৯ নম্বর ওয়ার্ড, হাজী আরব আলী মুন্সী বাড়ি, কবিরহাট, নোয়াখালী।
১১. মোঃ কামরুল হোসেন (৩৬), পিতা—মৃত আবুল কাশেম চৌধুরী, টাইগারপাস রেলওয়ে কলোনী, খুলশী, চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা—হোস্তি মুক্তার বাড়ি, চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
১২. নাজমুস সালেহীন নাঈম (১৮), পিতা—আহমেদ নুর, চকবাজার বড় মিয়া মসজিদ, চৌধুরী ম্যানশন, চাঁদগাঁও, চট্টগ্রাম।
১৩. মেহেদী হাসান শুভ (২১), পিতা—মোঃ রিপন মিয়া, বাকলিয়া এক্সেস রোড, মদিনা আবাসিক, বাকলিয়া, চট্টগ্রাম।
আটকের বিষয়ে পাঁচলাইশ থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
রাঙ্গুনি প্রতিনিধি: ওমর ফারুক 



















