ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বিঘ্নে কোরবানির পশু বেচা-কেনার আশ্বাস : র‌্যাব-১৪ এর বিশেষ ব্রিফিং

ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্নে কোরবানির পশু বেচা-কেনার আশ্বাস. এবং সড়কে বাড়তি নিরাপত্তা জোরদার, পশুর হাঁটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা ও হাঁটে দালাল ও জাল টাকার ব্যবসায়ীদের দৌরাত্ম কমানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৪।

২৪ মে (রবিবার) অধিনায়ক নয়মুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহের দাপুনিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। পশুর হাঁটে গিয়ে ক্রেতা-বিক্রেতার সাথেও কথা বলেন তিনি। সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে সর্বদা পাশে থাকবে র‌্যাব-১৪ এমন আশ্বাস ব্যক্ত করেন।

অভিযান শেষে অধিনায়ক সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, আমরা সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটঁগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা কোনো ধরনের ভীতি ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু বেচাঁ-কেনা করুন। তিনি আরও বলেন, হাঁটে কোনো প্রকার দালাল, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং জাল টাকার ব্যবসায়ীদের দৌরাত্ম সহ্য করা হবে না। কোনো সমস্যা হলে তৎক্ষনাৎ আমাদের সহযোগিতা নেওয়ার আহ্বান রইল। হাঁটে কোরবানির পশু কিনতে আসা মানুষেরর যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেজন্য নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

সড়কের নিরাপত্তা নিয়ে বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্য পৌঁছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব সর্বদা তৎপর। আরও বলেন, শুধু ঈদ না ঈদ পরবর্তী সময় পর্যন্ত মহাসড়কে থেকে কাজ করে যাবে র‌্যাব সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নির্বিঘ্নে কোরবানির পশু বেচা-কেনার আশ্বাস : র‌্যাব-১৪ এর বিশেষ ব্রিফিং

আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬