ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় লোকজন পরিত্যক্ত ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে নাসিরনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাসিরনগরে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬