ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-১ এ দীপু ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা: জনস্রোত ও ব্যতিক্রমী কর্মসূচি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ওরফে দীপু ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা ক্রমেই গণমানুষের অংশগ্রহণে মুখর হয়ে উঠছে। প্রচারণার অংশ হিসেবে আজ দুপুরে খাদুন এলাকায় আয়োজিত ব্যতিক্রমী কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচারণার ভিন্নধর্মী এই কর্মসূচিতে দীপু ভূঁইয়া স্থানীয় জনগণের সঙ্গে একত্রে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। রান্না করা খাবার পরিবেশন ও সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে বসে খাওয়ার মধ্য দিয়ে তিনি ভোটের রাজনীতির বাইরে গণমানুষের সঙ্গে সম্পর্ক গড়ার রাজনৈতিক বার্তা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন, জাহাঙ্গীর সাউথ—৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোরশেদ ভূঁইয়া (বিএনপি নেতা), মকবুল ভূঁইয়া (কৃষক দল নেতা), জিকু ভূঁইয়া (ছাত্রদল নেতা), মাকসুদ শিকদার (যুবদল, ৫ নম্বর ওয়ার্ড), শহিদুল ভূঁইয়া (৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা)সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খাদুন এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় নেতারা বলেন, বর্তমান সরকারের সময় সাধারণ মানুষ চরমভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দমন-পীড়নের রাজনীতির বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের মানুষ এবার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তারা মৌলিক নাগরিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। দীপু ভূঁইয়ার এই গণসংযোগ ও ব্যতিক্রমী কর্মসূচি তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

নেতাকর্মীরা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। গণমানুষের শক্তিতেই এই আসনে পরিবর্তন আসবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

নারায়ণগঞ্জ-১ এ দীপু ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা: জনস্রোত ও ব্যতিক্রমী কর্মসূচি

আপডেট সময় : ০১:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬