ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা জোরদার, গণসংযোগ

নারায়ণগঞ্জ –১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া (দিপু)–এর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোটের প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারাবো পৌরসভার ৫ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ–১ আসনের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষই হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া (দিপু)–কে বিজয়ী করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর সাউথ (৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, বিএনপি), মোহাম্মদ রায়হানী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দল), মোঃ মাহফুজ (সাধারণ সম্পাদক, জাসাস তারাবো পৌরসভা), জালাল মিয়া (সহ-সভাপতি, ৫ নং ওয়ার্ড), আশিক মিয়া (সহ-সভাপতি, ৫ নং ওয়ার্ড বিএনপি), অপু মোল্লা (সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল), মোঃ মারুফ (সভাপতি, ৫ নং ওয়ার্ড জাসাস), তারিফ খান (তরুণ ছাত্রদল নেতা, তারাবো পৌরসভা) ও শাহাদাত খান (৫ নং ওয়ার্ড ছাত্রদল)।

নেতারা আরও বলেন, ভোটের দিন কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্র জনগণের রায়কে ঠেকাতে পারবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

প্রচারণা কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

নারায়ণগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা জোরদার, গণসংযোগ

আপডেট সময় : ০২:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬