ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিব হত্যায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এ তথ্যটি জানিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারির ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ বেপারি বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১১:২৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫