ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দিপু ভূঁইয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 39

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ ব্যবসায়ী হাব। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন ব্যবসা পরিচালিত হয়। নারায়ণগঞ্জ অচল হলে সারা দেশ অচল হবে। নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে সারা দেশের ব্যবসা বাঁচবে।

বর্তমানে শহরে অনেক যানজট বেড়েছে। কয়েকটা পয়েন্টে যানজট সমস্যাগুলো সমাধান হলে বিভিন্ন ব্যবসায়ীরা সহজেই তাদের মালপত্র নিতে পারবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঙ্গে মতবিনিময়সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এসব কথা বলেন।

দিপু ভূঁইয়া বলেন, ‘নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে মানুষ যেন চিকিৎসা পায়।

এখানে জলাবদ্ধতা অনেক বড় সমস্যা। এসব সমস্যা সমাধান করলে আমরা উপকৃত হব। আশা করি, আপনারা সুন্দর করে নারায়ণগঞ্জ পরিচালনা করবেন। আপনারা আপনাদের প্রশাসনিক পথে সমাধান করবেন।

আমরা নারায়ণগঞ্জকে বিগত সময়ে যেরকম দেখেছি, তার চেয়ে ভালো দেখব। আমরা সবাই মিলিতভাবে কাজ করব এবং সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।’

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জ শহরে যানজটের কারণে হাঁটার কোনো উপায় নেই। আমরা আগে কখনো এত ভোগান্তির মধ্যে ছিলাম না, বর্তমানে যে পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মাদক ছড়িয়ে গেছে, ছিনতাই বেড়েছে। এগুলো দমন করতে হবে। আমরা যেকোনো সহযোগিতায় আপনাদের পাশে থাকব।’

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘এসপির কাছে আলাদা কোনো ম্যাজিক থাকে না। এসপি তখনই ভালো হয় যখন তার হ্যান্ডগুলো ভালো থাকে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারব। নারায়ণগঞ্জে অস্ত্রধারী-চাঁদাবাজ স্থান পাবে না। আমাদের কাজ চলবে। আপনাদের পাশে চাই, সহযোগিতা চাই।’

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আমরা সৌজন্যমূলক আলোচনা করেছি। আপনারা ঠিক থাকলে নারায়ণগঞ্জ ভালো থাকবে। যেকোনো সমস্যায় আমাদের কাছে আসবেন, সমাধান করব। যানজট, মাদক, কিশোরগ্যাংসহ সব সমস্যা নিয়েই কাজ করছি। সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করব।’

সভায় নারায়ণগঞ্জ শহরের যানজট, ছিনতাই, মাদক, সন্ত্রাস প্রতিরোধসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ব্যবসা বাঁচলে দেশের ব্যবসা বাঁচবে : দিপু ভূঁইয়া

আপডেট সময় : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫